কলকাতায় নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত নিয়ে যা বললেন ডেপুটি হাইকমিশনার

১৯ আগস্ট ২০২৬, ১১:৩৫ AM
কলকাতা মেডিক্যাল কলেজ

কলকাতা মেডিক্যাল কলেজ © সংগৃহীত

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একজন নিহত ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মুহম্মদ খালেদ। তবে এখনো কারও পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কলকাতা পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। পরে আগুন পাশের কয়েকটি হোটেলেও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মুহম্মদ খালেদ। তিনি জানান, আগুনে মোট নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা। বাকি আটজন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ মৃতদের পরিচয় নিশ্চিত করে কিছু জানায়নি। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে। পুলিশ পরিচয় নিশ্চিত করার পর বাংলাদেশি নাগরিকদের মরদেহ নির্দিষ্ট ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ‘ইতিমধ্যেই বাংলাদেশ থেকে অনেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছেন। আমরাও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

আনন্দবাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে হোটেলের বিভিন্ন কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে আগুন আশপাশের কয়েকটি হোটেলেও ছড়িয়ে যায়। এ সময় আতঙ্কিত হয়ে হোটেলের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করেন অনেকে। এতে সেখানে হুড়োহুড়ি শুরু হয়।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তবে হোটেলটি সরু একটি গলির মধ্যে হওয়ায় দমকলের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি পরে হোটেলের ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করেন দমকলকর্মীরা। দমকল ও উদ্ধারকারী দলের সদস্যরা হোটেল থেকে প্রায় ৬০ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় দমবন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের শরীরে বড় ধরনের পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন পাওয়া যায়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬