জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদের প্রতিবাদ

১৫ নভেম্বর ২০২৬, ০১:২৭ PM
কয়েকজন ভুক্তভোগী ও জলবায়ুকর্মী তরুণ-তরুণী কাফনের কাপড় পরে প্রতীকী মৃতদেহ সেজে জলবায়ু বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরেন

কয়েকজন ভুক্তভোগী ও জলবায়ুকর্মী তরুণ-তরুণী কাফনের কাপড় পরে প্রতীকী মৃতদেহ সেজে জলবায়ু বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরেন © টিডিসি

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের দাবি জোরালোভাবে তুলে ধরার আহ্বানে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’। এতে কয়েকজন ভুক্তভোগী ও জলবায়ুকর্মী তরুণ-তরুণী কাফনের কাপড় পরে প্রতীকী মৃতদেহ সেজে জলবায়ু বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরেন।
 
রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় শহরের প্রাণসায়ের খালপাড়ে ক্লাইমেট অ্যাকশন ফোরামের (ক্যাফে) আয়োজনে এ কর্মসূচি শুরু হয়। প্রথমে জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণসায়ের খালপাড়ে গিয়ে সমাবেশ ও প্রতীকী স্ট্রাইকে মিলিত হয়।

এ সময় কাফনের কাপড় পরিহিত তরুণেরা প্রতীকী মৃতদেহ সেজে জলবায়ু বিপর্যয়ের কারণে উপকূলের মানুষের অস্তিত্বসংকটের চিত্র তুলে ধরেন। তাদের দাবি, বৈশ্বিক উষ্ণায়ন ও কার্বন নিঃসরণের জন্য দায়ী উন্নত দেশগুলোকে এর দায় নিতে হবে এবং ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জলবায়ুকর্মী লুইস রানা গাইন, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, প্রথম আলোর প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, স্টার নিউজের প্রতিনিধি গাজী ফরহাদ, শেখ মুশফিকুর রহমান মিল্টন, প্রধান শিক্ষক পল্লব মজুমদার, মাহফুজা লিপি, হাবিবুর রহমান সোহাগ, হৃদয় মণ্ডল, জাহিদা জাহান মৌ, আশিক সবুজ, প্রতাপ সিং, তরিকুল ইসলাম অন্তর, মিতু মণ্ডল, লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মঞ্জুরুল হক, প্রকল্প কর্মকর্তা মাসুমা খাতুন ও আফজাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাফের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বিপ্লব হোসেন।

সভাপতির বক্তব্যে শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত ও শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও এর সবচেয়ে ভয়াবহ মাশুল দিতে হচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষকে। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও তীব্র লবণাক্ততার কারণে উপকূলবাসীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বসতভিটা আজ চরম ঝুঁকির মুখে। চলমান কপ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে যথাযথ ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জোরালোভাবে তুলে ধরতে হবে।

ইমতিয়াজ উদ্দিন বিশ্বনেতাদের উদ্দেশে বলেন, শুধু প্রতিশ্রুতি দেওয়া বন্ধ করুন, অবিলম্বে জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন করুন। উপকূলীয় মানুষের জীবনসংগ্রামের কথা তুলে ধরে বক্তারা বলেন, ‘আমরা ত্রাণ কিংবা ভিক্ষা চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। লবণাক্ত পানি নয়, আমাদের সুপেয় পানি চাই। কৃষিজমি রক্ষা করে উপকূলের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আমিনা বিলকিস ময়না বলেন, পরিবেশ বাঁচলে বাঁচবে দেশ, তাই জলবায়ুর অন্যায়ের হোক শেষ।’ এ সময় অংশগ্রহণকারীরা ‘জলবায়ু অর্থায়ন বাড়াও, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে বাঁচাও’, ‘উপকূলের মানুষের কষ্ট দেখুন, উপকূলের বাস্তবতা বোঝুন’, ‘ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ বাংলাদেশের প্রাণের দাবি’ এবং ‘উপকূল বাঁচাও, মানুষের জীবন রক্ষা করো’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জলবায়ুকর্মী লুইস রানা গাইন বলেন, গভীর শোক ও বেদনার সঙ্গে ১৫ নভেম্বরকে স্মরণ করতে হচ্ছে। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর দক্ষিণ উপকূলে আঘাত হানে। সরকারি হিসাব অনুযায়ী, ওই দুর্যোগে ৩ হাজার ৪৯৫ জনের প্রাণহানি ঘটে। আহত ও সর্বস্বান্ত হন আরও বহু মানুষ। সিডরের স্মৃতি আজও উপকূলের মানুষের মনে গভীর ক্ষত হয়ে আছে।

সংস্কৃতিকর্মী শেখ মুশফিকুর রহমান মিল্টন বলেন, সিডরের মতো প্রলয়ঙ্করী দুর্যোগের ক্ষত আজও উপকূলবাসীর বুক থেকে শুকায়নি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উপকূলের মানুষের ঝুঁকি ক্রমেই বাড়ছে। সিডর দিবসে উপকূলের তরুণ সমাজ বিশ্ববাসীকে স্পষ্ট বার্তা দিতে চায়, আর কত প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটলে বিশ্বনেতাদের টনক নড়বে?

তিনি অবিলম্বে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো, ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর স্থায়ী নিরাপত্তা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। তাঁর মতে, জলবায়ু বিপর্যয় মোকাবিলা করে একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার মধ্য দিয়েই সিডরে হারানো স্বজনদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

হাসিনাকে ফেরাতে হলে অপরাধ হতে হবে অন্তত ১ বছর জেল, ‘রাজনৈতি…
  • ১৫ নভেম্বর ২০২৬
বই পড়ায় ১০২ দেশের মধ্যে ৯৭তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950