চিকিৎসা নিতে গিয়ে কলকাতায় একসঙ্গে প্রাণ হারালেন ৯ বাংলাদেশি

১৯ আগস্ট ২০২৬, ০৯:০৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৪ AM
কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকা

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকা © সংগৃহীত

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে ওই হোটেলের তৃতীয় তলায় আগুন লাগার পর তা পাশের কয়েকটি হোটেলেও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টায় ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে হোটেলের বিভিন্ন কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের হোটেলেও। এ সময় আতঙ্কিত হয়ে হোটেলের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করলে সেখানে হুড়োহুড়ি শুরু হয়।

আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনাস্থলটি সরু গলির মধ্যে হওয়ায় দমকলের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে বাইরে থেকে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি পরে হোটেলের ভেতরে ঢুকে উদ্ধার অভিযান শুরু করেন দমকলকর্মীরা।
দমকল ও উদ্ধারকারী দলের সদস্যরা হোটেল থেকে প্রায় ৬০ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় দমবন্ধ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের শরীরে বড় ধরনের পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন পাওয়া যায়নি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের যাওয়ার কথা রয়েছে।

স্থানীয়দের দাবি, আগুন লাগার সময় হোটেলের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। বাইরে থেকে আগুনের শিখা দেখা না গেলেও হোটেল থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে দেখা যায়। হোটেলের প্রবেশ ও বের হওয়ার পথ সরু হওয়ায় আগুনের খবর ছড়িয়ে পড়ার পর সেখানে অবস্থান করা মানুষের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়।

ময়মনসিংহে ভেজাল পশুখাদ্য উৎপাদনের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ৪…
  • ০৮ নভেম্বর ২০২৬
সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন
  • ০৮ নভেম্বর ২০২৬
শেরপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা, ভাতিজার বাড়িতে আগুন…
  • ০৮ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসকের বিপ্লব ও সংহতি দিবসের বক্তব্য ঘিরে বিতর্ক
  • ০৮ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি অভিভা…
  • ০৮ নভেম্বর ২০২৬
৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, গণভোটের কথা বিবেচনা করছে…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950