কলকাতায় হোটেলে আগুন, বাংলাদেশিদের জন্য হেল্পলাইন

১৯ আগস্ট ২০২৬, ০৫:৫৫ PM
কলকাতার হোটেলে আগুন

কলকাতার হোটেলে আগুন © সংগৃহীত

কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশী নাগরিকদের জরুরি সহায়তার জন্য হেল্পলাইন চালু করেছে কলকাতায় বাংলাদেশের উপ-হাই কমিশন।

বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে উপ-হাই কমিশন জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত ও নিহত বাংলাদেশীদের বাংলাদেশে অবস্থানরত পরিবার-পরিজনের যোগাযোগের প্রয়োজনে এ হেল্পলাইন চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মো. ওমর ফারুক আকন্দের সঙ্গেও যোগাযোগ করা যাবে।

মোবাইল: +৯১ ৮২৭৪৮ ২১৩৫২ ও হোয়াটসঅ্যাপ: +৮৮০ ১৭১৭ ২৯১২৬৬ এবং বিকল্প নম্বর: +৯১ ৯১৯৯০ ৩৪২৬১১৯ নম্বরগুলো যোগাযোগের জন্য দেয়া হয়েছে।

বুধবার ভোরে কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে থাকা হোটেলে আগুন লাগে। তাতে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। নিহতদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে কলকাতার পুলিশ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। যেখানে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ এক বাংলাদেশি সাংবাদিক নিহত হয়েছেন। বাকি চারজনের মধ্যে আরো তিনজন বাংলাদেশী হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

প্রতিবন্ধীদের সেবা নিশ্চিতে সিআরপির সঙ্গে প্রাইম ব্যাংকের চ…
  • ০৬ অক্টোবর ২০২৬
গবেষণায় অসামান্য অবদান, ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন নোবিপ…
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬