মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পছন্দ আইসিডিডিআর,বি মডেল

১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ PM
আইসিডিডিআর,বি

আইসিডিডিআর,বি © সংগৃহীত

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশকে (আইসিডিডিআর,বি) অনুসরণ করতে যাচ্ছে সরকার। ঢাকা মহানগরের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে এই ব্যবস্থাপনা বাধ্যতামূলক করার কথাও ভাবছেন প্রধানমন্ত্রী। আজ শনিবার (১৪ নভেম্বর) ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ প্রকল্পের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভায় শেষে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, ঢাকা মহানগরীর সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে মেডিকেল বর্জ্য। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় একটি মাত্র এনজিও কাজ করে। সারা ঢাকা শহরের প্রত্যেকটি সরকারি-বেসরকারি হসপিটাল ও ক্লিনিক থেকে মেডিকেল বর্জ্য তারা সংগ্রহ করে মাতুয়াইলে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার একটি উইং রয়েছে সেখানে, যেখানে বর্জ্যগুলো নিয়ে যেয়ে একদম পরিবেশসম্মত এবং আইনের সাথে ভিত্তি রেখে আগুনে পোড়ানো হোক বা হাইজিন করা হোক- যে ব্যবস্থা করার দরকার সেটা করা হয়।

তিনি আরও বলেন, এটা অনেক আগে করা হয়েছে। নতুন করে প্রধানমন্ত্রী আবার অনুশাসন দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশন থেকেও এই মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিন বাজারে নতুন একটি ব্যবস্থাপনা কেন্দ্র চালু করার ব্যাপারে। এটা নিয়ে আমরা কাজ করব।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর মধ্যে আইসিডিডিআর,বিতে আছে সবচাইতে আধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটটি। তারা একদম রোগীর পেট থেকে শুরু করে, এই মেডিকেল বর্জ্যগুলো নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর ব্যাপারে তারা অনেক সুন্দর করে নিখুঁতভাবে আলাদা আলাদা ব্যবস্থাপনার মাধ্যমে এবং প্রাথমিক পর্যায়ে তারা বিষয়টি জীবাণুমুক্ত করে তারপরে এনজিওর কাছে হস্তান্তর করে। আইসিডিডিআর,বির এই মেডিকেল ব্যবস্থাপনাটিও স্বাস্থ্যমন্ত্রীসহ আমি নিজে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজিসহ আমরা পরিদর্শন করে এই ব্যবস্থাপনা প্রত্যেকটি হসপিটাল, ক্লিনিক এবং সরকারি হসপিটালগুলোকে বাধ্য করা যায় কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পছন্দ আইসিডিডিআর,বি মডেল
  • ১৪ নভেম্বর ২০২৬
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950