আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দুই সচিবসহ ৪ নতুন প্রতিনিধি

০২ জুলাই ২০২৬, ০৭:২১ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৭:২৩ PM
ড. এম এ মুহিত, মো. কামরুজ্জামান চৌধুরী, মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও ডা. গোলাম মহিউদ্দিন খান সাদী

ড. এম এ মুহিত, মো. কামরুজ্জামান চৌধুরী, মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও ডা. গোলাম মহিউদ্দিন খান সাদী © সংগৃহীত ও সম্পাদিত

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) বোর্ড অব ট্রাস্টিজে চার নতুন সদস্য মনোনয়ন দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

নবনিযুক্ত চার সদস্য হলেন— স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ডা. গোলাম মহিউদ্দিন খান সাদী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) আইন, ২০২২-এর ধারা ৭ অনুযায়ী প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে চারজন বিশিষ্ট সরকারি প্রতিনিধিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এতে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান সই করেছেন।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬