আইসিডিডিআর,বি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর ম্যাক্সিন হুইটেকার

১২ আগস্ট ২০২৬, ০৭:৫৩ PM
প্রফেসর ম্যাক্সিন হুইটেকার

প্রফেসর ম্যাক্সিন হুইটেকার © সংগৃহীত

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ম্যাক্সিন হুইটেকার। গত ১ আগস্ট দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আগের সভাপতি ন্যান্সি ওয়াই. চেং-এর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

ম্যাক্সিন হুইটেকার অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক। তিনি বৈশ্বিক স্বাস্থ্যক্ষেত্রে দীর্ঘদিনের নেতৃত্ব, গবেষণা অভিজ্ঞতা এবং স্বাস্থ্যসমতা ও সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকারের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। সংক্রামক রোগ, যৌন ও প্রজনন স্বাস্থ্য, স্বাস্থ্যব্যবস্থা এবং গবেষণার ফলাফলকে নীতি ও বাস্তব প্রয়োগে রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক হুইটেকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোলাবোরেটিং সেন্টার ফর ভেক্টর-বোর্ন অ্যান্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজেসের কো-ডিরেক্টরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উদ্যোগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ওয়ান হেলথ হাই-লেভেল এক্সপার্ট প্যানেলের সদস্য এবং ইউনিভার্সাল হেলথ কাভারেজ বিষয়ে দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ কমিশনের কমিশনার হিসেবেও কাজ করেছেন।

অধ্যাপক হুইটেকারের নেতৃত্বে উদ্ভাবনী বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যার সমাধানে আইসিডিডিআর,বি আরও এগিয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মেডিহোপ হাসপাতালে ভুয়া ডাক্তার-মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৬ লাখ টা…
  • ১২ আগস্ট ২০২৬
বিএমইউর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • ১২ আগস্ট ২০২৬
নিখোঁজের আট দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯
  • ১২ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী, আবেদন ৫ সে…
  • ১২ আগস্ট ২০২৬
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা হলে সেটি নিয়মবহির্ভূত: …
  • ১২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্তে বৈঠক ডেকেছেন তারেক রহমান
  • ১২ আগস্ট ২০২৬