নরওয়ের ঘটনা

হর্ন বাজিয়ে ভাল্লুকের ঘুম ভাঙানোয় গুনতে হলো ৭ লাখ টাকা জরিমানা

১৬ আগস্ট ২০২৬, ০৬:০৬ PM
পোলার বিয়ার

পোলার বিয়ার © সংগৃহীত

জাহাজের বিকট ফগ হর্ন বাজিয়ে একটি মেরু ভাল্লুককে ঘুম থেকে জাগিয়ে তোলায় নরওয়েতে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজীয় ক্রোনা জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ টাকার সমান। সম্প্রতি দেশটির স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল সভালবার্ড উপকূলে এই ঘটনা ঘটে। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের সভালবার্ড দ্বীপপুঞ্জ এলাকা দিয়ে যাওয়ার সময় একটি জাহাজের যাত্রীরা তীরে একটি মেরু ভাল্লুককে ঘুমিয়ে থাকতে দেখেন। সেটিকে স্পষ্ট ও ভালো করে দেখার উদ্দেশ্যে জাহাজে থাকা এক ব্যক্তি হঠাৎ উচ্চশব্দে ফগ হর্ন বাজিয়ে ওঠেন। এতে ভয় পেয়ে তীব্র আতঙ্ক নিয়ে ঘুম থেকে জেগে ওঠে ভাল্লুকটি এবং দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

বিষয়টি জানার পর স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। সভালবার্ডের গভর্নর লার্স ফওস এক বিবৃতিতে জানান, জাহাজের ফগ হর্ন বাজিয়ে বন্যপ্রাণীকে আতঙ্কিত করার সত্যতা পাওয়া গেছে।

সভালবার্ডের পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী, বিনা প্রয়োজনে মেরু ভাল্লুক বা অন্য কোনো বন্যপ্রাণীকে বিরক্ত, উস্কানি বা তাদের স্বাভাবিক আচরণে বিঘ্ন ঘটানো কঠোরভাবে নিষিদ্ধ। পরিবেশসংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ওই ব্যক্তি জরিমানা দিতে সম্মত হয়েছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ তার নাম কিংবা জাতীয়তা প্রকাশ করেনি।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬