অশ্রুসিক্ত নরওয়ে, ইতিহাসের আরেক সেমিফাইনালে ইংল্যান্ড

১২ জুলাই ২০২৬, ০৬:০৩ AM
ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ

ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ © সংগৃহীত

নাটকীয় এক কোয়ার্টার ফাইনালের পর মাঠজুড়ে দেখা গেল আবেগের দৃশ্য। বেলিংহ্যামের গোলে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর কান্নায় ভেঙে পড়েন নরওয়ের খেলোয়াড়রা।

নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডকে সবচেয়ে বেশি হতাশ দেখায়। তার ভুল থেকেই অতিরিক্ত সময়ে বল বেলিংহ্যামের সামনে চলে যায় এবং সেই সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডকে জয়সূচক গোল এনে দেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

শেষ বাঁশি বাজার পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও আবেগ ধরে রাখতে পারেননি। দীর্ঘ সময় মাঠে মুখ গুঁজে পড়ে ছিলেন তিনি। কঠিন লড়াইয়ের পর ইংল্যান্ডের খেলোয়াড়দের ক্লান্তিও ছিল স্পষ্ট।

তবে প্রতিপক্ষের প্রতি সম্মান দেখাতে ভুল করেননি আর্লিং হলান্ড। ম্যাচ শেষে কেইন ও বেলিংহ্যামের সঙ্গে উষ্ণ আলিঙ্গনে মিলিত হন নরওয়ের অধিনায়ক। অন্যদিকে, গ্যালারির দিকে চুম্বন ছুড়ে দিয়ে সমর্থকদের অভিনন্দন জানান ইংল্যান্ড কোচ থমাস টুখেল।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে আবারও সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। ১৯৬৬, ১৯৯০ ও ২০১৮ সালের পর এবার ২০২৬ বিশ্বকাপেও শেষ চারে জায়গা করে নিল থ্রি লায়ন্সরা।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬