নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

১২ জুলাই ২০২৬, ০৫:৫০ AM , আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৫:৫৩ AM
ইংল্যান্ড দল

ইংল্যান্ড দল © সংগৃহীত

জুড বেলিংহ্যামের দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। নরওয়ের বিপক্ষে রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে ২-১ গোলের জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে থ্রি লায়ন্সরা।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ ১-১ সমতায় ছিল। নরওয়ের হয়ে ৩৫তম মিনিটে এগিয়ে দিয়েছিলেন আন্দ্রেয়াস শেলদেরুপ। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম।

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আবারও দলের নায়ক হয়ে ওঠেন বেলিংহ্যামই। মর্গান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড ঠিকমতো ধরে রাখতে না পারলে ফিরতি বলে দ্রুত ছুটে এসে গোল করেন তিনি। সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড এবং শেষ পর্যন্ত লিড ধরে রেখেই জয় তুলে নেয় তারা।

ম্যাচের শেষ দিকে নরওয়ে সমতায় ফেরার চেষ্টা করলেও ইংল্যান্ডের রক্ষণ ও গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের দৃঢ়তায় আর গোল পায়নি তারা। অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের পাওয়া পেনাল্টিও ভিএআরে বাতিল হয়।

এই জয়ে ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ইংল্যান্ড। অন্যদিকে দারুণ এক অভিযানের পর কোয়ার্টার ফাইনালেই থামল নরওয়ের বিশ্বকাপ যাত্রা।

সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। আটলান্টায় অনুষ্ঠিত হবে সেই লড়াই।

ডিজেল অকটেন পেট্রোলের দাম অক্টোবরে একই থাকছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বেপজার অধীনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ ৫৭ জন, যা বলছে পিএসসি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬