ভারতের কেরালা

নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থীরা

০৮ আগস্ট ২০২৬, ০৯:০২ PM
ভারতের কেরালায় নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থীরা

ভারতের কেরালায় নিয়োগপত্রের দাবিতে সচিবালয়ের সামনে ঘাস খেলেন শিক্ষকপ্রার্থীরা © সংগৃহীত

নিয়োগপত্র দেওয়ার দাবিতে সরকারের গড়িমসির প্রতিবাদে প্রতীকীভাবে ঘাস খেয়ে বিক্ষোভ করেছেন ভারতের কেরালার নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (এলপিএসটি) পদে র‍্যাংকধারী প্রার্থীরা।

শনিবার (৮ আগস্ট) কেরালা সচিবালয়ের বাইরে এ অভিনব প্রতিবাদ করেন তারা। ভারতের বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে। 

সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের ৩৪ দিন পার হওয়ার পর এই কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। কেরালা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) র‍্যাংক তালিকায় স্থান পাওয়ার পরও আনুষ্ঠানিক নিয়োগ না পেয়ে অনির্দিষ্টকালের অপেক্ষায় রয়েছেন বলে অভিযোগ তাদের।

এক বিক্ষোভকারী বলেন, সরকারের কাছ থেকে কোনও সাড়া না পেয়ে তারা গভীর হতাশায় রয়েছেন। বিভিন্ন ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করেও কোনও ফল পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আমরা এলপিএসটি র‍্যাংকধারী। ৩৪ দিন ধরে আন্দোলন করছি। সরকারের কাছ থেকে কোনও সুখবর নেই। তারা দুই মাস সময় চেয়েছে। কেন দুই মাস সময় প্রয়োজন, তা আমি জানি না। আমরা বিভিন্ন ধরনের প্রতিবাদ করছি, কিন্তু সরকারের কোনও সাড়া নেই। সরকার আমাদের বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছে না এবং আমাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

এই আন্দোলনের সঙ্গে কেরালা পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) স্টেট প্ল্যানিং বোর্ডের প্রধান পর্যায়ের পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত পরীক্ষার মূল্যায়নে কথিত অনিয়মের অভিযোগেরও সম্পর্ক রয়েছে।

এর আগে জুলাইয়ে কেরালা পুলিশ জানিয়েছিল, এ ঘটনায় একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হবে। পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস আজিথা বেগমের নেতৃত্বে ওই তদন্ত দল কাজ করবে। কেরালা স্বরাষ্ট্র দফতর এক আদেশে তদন্তের দায়িত্ব ক্রাইম ব্রাঞ্চকে দেয়।

কেরালা পুলিশের আদেশে বলা হয়, কেরালা পাবলিক সার্ভিস কমিশনের সাম্প্রতিক পরীক্ষাগুলোতে অনিয়মের অভিযোগ নিয়ে বিস্তৃত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। অভিযোগের গুরুত্ব এবং দ্রুত তদন্ত নিশ্চিত করার প্রয়োজনীয়তা বিবেচনায় এস আজিথা বেগমের নেতৃত্বে অবিলম্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬