শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিল ককরোচ পার্টি 

২৪ জুলাই ২০২৬, ০৮:২৩ PM
কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস।

কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস। © সংগৃহীত

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকেও নিজেদের প্রধান দাবি থেকে সরে আসেনি ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি সম্পূর্ণ ‘আলোচনার অযোগ্য’ এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মোদি সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় সিজেপি প্রতিনিধিদের সঙ্গে সরকারের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের পক্ষে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সিজেপির পক্ষে প্রতিনিধিত্ব করেন জাতীয় মুখপাত্র সৌরভ দাসসহ অন্যান্য শীর্ষ তরুণ নেতারা।

বৈঠক শেষে সিজেপির জাতীয় মুখপাত্র সৌরভ দাস জানান, কেন্দ্রীয় মন্ত্রীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস করা হবে না। পাশাপাশি আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর (মামলা) অবিলম্বে প্রত্যাহারের দাবি তোলা হয়েছে।

সিজেপি প্রতিনিধিদের মতে, সরকার ক্ষতিপূরণ ও মামলা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কিছু জানায়নি। তবে সরকারের পক্ষ থেকে জে পি নাড্ডা জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে শনিবার আবারও আলোচনা অনুষ্ঠিত হবে।

এদিকে গত ২০ জুলাই দিল্লিতে পার্লামেন্টমুখী মিছিলে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) পেলেট গান ব্যবহার করেছে—এমন অভিযোগ তদন্ত করে দেখার কথা জানিয়েছে সিআরপিএফ। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের ঘোষণা দিলেও আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর অপসারণকেই একমাত্র দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন। সরকারের আশ্বাস পেয়ে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক তাঁর ২৬ দিনের অনশন ভঙ্গ করলেও, দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছে সিজেপি।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9