কংগ্রেসে সাক্ষ্য দেবেন টিকটকের মার্কিন প্রধান নিরাপত্তা কর্মকর্তা

২২ জুলাই ২০২৬, ০২:০২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৬, ০২:০৭ PM
টিকটক

টিকটক © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম, তথ্য নিরাপত্তা এবং চীনের সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্নের মুখে আগামী ১৫ সেপ্টেম্বর মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) একটি কমিটির সামনে সাক্ষ্য দেবেন টিকটক ইউএসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (চিফ সিকিউরিটি অফিসার) উইল ফ্যারেল।

মঙ্গলবার কংগ্রেসের এক সহকারীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ডেটা গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকা উইল ফ্যারেল হাউস সিলেক্ট কমিটি অন চায়নার শুনানিতে অংশ নেবেন। সেখানে আইনপ্রণেতারা টিকটকের সঙ্গে চীনের সম্পৃক্ততা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবেন।

চলতি বছরের জানুয়ারিতে টিকটকের চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রমকে বৈশ্বিক ব্যবসা থেকে পৃথক করার চুক্তি সম্পন্ন করে। এরপর এটিই হবে টিকটকের কোনো মার্কিন কর্মকর্তার কংগ্রেসে প্রথম প্রকাশ্য সাক্ষ্য।

চুক্তি অনুযায়ী, বাইটড্যান্স যুক্তরাষ্ট্রে পরিচালিত কার্যক্রমে ১৯ দশমিক ৯ শতাংশ মালিকানা ধরে রেখেছে। তবে প্রতিষ্ঠানটি চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি। ফলে শুনানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা এবং এই পুনর্গঠন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টিকটক ইউএসের মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে পাস হওয়া একটি আইনে বাইটড্যান্সকে টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রির নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যথায় দেশটিতে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে ছিল। আইনপ্রণেতাদের অভিযোগ ছিল, বাইটড্যান্সের ব্যবস্থাপনা চীনা সরকারের প্রভাবাধীন হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

আরও পড়ুন : মানহীন ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, বাজারের অন্য পণ্য কতটা নিরাপদ?

এই আইন কার্যকর হওয়ার পর টিকটকের মার্কিন কার্যক্রম টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেনচার এলএলসি নামে একটি মার্কিন মালিকানাধীন যৌথ উদ্যোগের অধীনে স্থানান্তর করা হয়। যৌথ উদ্যোগটির ব্যবস্থাপনায় রয়েছে ওরাকল, সিলভার লেক এবং আবুধাবিভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স।

হাউস চায়না কমিটির চেয়ারম্যান জন মুলেনার আগে থেকেই ২০২৬ সালে টিকটকের নতুন নেতৃত্বকে নিয়ে প্রকাশ্য শুনানির পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে উইল ফ্যারেলের সাক্ষ্য নিয়ে তার দপ্তর কোনো মন্তব্য করেনি। এদিকে টিকটক ইউএসের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম প্রেসার ১৫ সেপ্টেম্বরের শুনানিতে উপস্থিত থাকছেন না।

অন্যদিকে, রিপাবলিকান সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি চলতি বছরের মে মাসে টিকটকের প্রধান নির্বাহী শো জি চিউকে শিশুদের অনলাইন নিরাপত্তা বিষয়ে সাক্ষ্য দিতে প্রকাশ্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ওই শুনানির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তথ্যসূত্র: রয়টার্স।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬