ধর্ষণের দায়ে নরওয়ের যুবরাজ্ঞীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

১৫ জুন ২০২৬, ০১:৫১ PM
নরওয়ের ক্রাউন প্রিন্সেসের বড় ছেলে মারিয়াস বোর্গ হোইবি

নরওয়ের ক্রাউন প্রিন্সেসের বড় ছেলে মারিয়াস বোর্গ হোইবি © সংগৃহীত

নরওয়ের ক্রাউন প্রিন্সেসের (যুবরাজ্ঞী) বড় ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুইটি ধর্ষণের ঘটনাসহ বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত এই রায় দেন। এর পাশাপাশি তার এক ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে তার ওপর দুই বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজ সোমবার (১০ জুন) সকালে অসলো জেলা আদালত এই রায় ঘোষণা করেন। দীর্ঘ ছয় সপ্তাহ ধরে চলা এই বহুল আলোচিত মামলার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার প্রায় তিন মাস পর এই রায় এলো।

বিচারক জন সভেরড্রুপ এফজেস্টাড তাকে তার সাবেক প্রেমিকা নোরা হকল্যান্ডকে শারীরিক নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করেছেন। তবে হোইবি’র বিরুদ্ধে থাকা অন্য দুটি ধর্ষণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলোতে তাকে খালাস দেওয়া হয়েছে।

হোইবি’র বিরুদ্ধে আনা ৪০টি অভিযোগের মধ্যে চারটি ধর্ষণ ও শারীরিক নির্যাতন, বেশ কয়েকবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করা, মাদক এবং ট্রাফিক আইন লঙ্ঘনের মতো অপরাধের বিবরণ ছিল। এর মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করার একটি অভিযোগ আদালত বাতিল করে দিয়েছেন।

২৯ বছর বয়সী হইবি ধর্ষণের মতো গুরুতর অভিযোগগুলোতে নিজেকে নির্দোষ দাবি করলেও তুলনামূলক ছোট কিছু অপরাধের কথা স্বীকার করেছিলেন। তিনি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

এই বিচার এমন এক সময়ে চলছে, যখন নরওয়ের রাজপরিবার সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে যুবরানি মেটে-মারিটের (হোইবি-র মা) গুরুতর অসুস্থ আছেন। এ ছাড়া, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সাথে মেটে-মারিটের অতীতের সম্পর্কের বিষয়টি নিয়েও রাজপরিবার বর্তমানে বেশ সমালোচনার মুখে রয়েছে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি বিচার কাজ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্ত থেকে হইবি পুলিশি হেফাজতে ছিলেন। ফুসফুস প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা অসুস্থ মায়ের সাথে সময় কাটানোর জন্য গত সপ্তাহে অসলো জেলা আদালত তাকে মুক্তি দিতে সম্মত হলেও, আপিল আদালত সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন।

জানা যায়, ২৮ বছর বয়সী মারিয়াস বোর্গ হোইবি নরওয়ের রাজপরিবারের আনুষ্ঠানিক সদস্য নন। তিনি নরওয়ের ক্রাউন প্রিন্সেস (যুবরাজ্ঞী) মেটে-ম্যারিটের ছেলে এবং সিংহাসনের উত্তরসূরি ক্রাউন প্রিন্স হাকনের সৎ ছেলে। ক্রাউন প্রিন্স হাকনের সঙ্গে তাঁর মা মেত্তে-মারিতের বিয়ের চার বছর আগেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে চার নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬