তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের

২২ মে ২০২৬, ০১:১৯ AM
তারকা স্ট্রাইকার আর্লিং ব্রাউট হল্যান্ড

তারকা স্ট্রাইকার আর্লিং ব্রাউট হল্যান্ড © সংগৃহীত

তারকা স্ট্রাইকার আর্লিং ব্রাউট হল্যান্ডকে সামনে রেখে ২০২৬ বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে নরওয়ে। দলে রয়েছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড, আলেক্সান্ডার সরলোথ, অস্কার বব ও আন্তোনিও নুসার মতো তারকারাও।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে এই দল গঠনের ঘোষণা দেওয়া হয়।

নরওয় ফুটবল দলে গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন অরিয়ান হাসকজোল্ড নিল্যান্ড, এগিল সেলভিক ও সান্ডার ট্যাংভিক।

রক্ষণভাগে আছেন ক্রিস্টোফার ভাসবাক আজের, ফ্রেডরিক বিয়োরকান, হেনরিক ফালচেনার, সন্ড্রে লাঙ্গাস, টরবইর্ন হেগেম, মার্কাস হোলমগ্রেন পেডারসেন, জুলিয়ান রিয়ারসন, ডেভিড মোলার উলফে ও লিও অস্টিগার্ড।

মিডফিল্ডে নেতৃত্ব দেবেন মার্টিন ওডেগার্ড। এছাড়া থেলোনিয়াস আ্যাসগার্ড, ফ্রেডরিক আউরসনেস, প্যাট্রিক বার্গ, সান্ডার বের্গে, অস্কার বব, ইয়েন্স পেটার হাউগে, আন্তোনিও নুসা, আন্দ্রেয়াস শেলদেরুপ, মর্টেন থরসবাই ও ক্রিস্টিয়ান থরস্টভেদও রয়েছেন স্কোয়াডে।

আক্রমণভাগে হল্যান্ডের সঙ্গে থাকছেন জর্গেন স্ট্র্যান্ড লারসেন ও আলেক্সান্ডার সরলোথ। শক্তিশালী এই আক্রমণভাগকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেড়েছে।

৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬
মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ৩০ আগস্ট ২০২৬
ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬
জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির
  • ৩০ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম, জাসাস নেতাকে গ্রেপ্তারের…
  • ৩০ আগস্ট ২০২৬