ধর্ষণ মামলায় অভিযুক্ত বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে মার্কিন গোয়েন্দা সংস্থা  

১১ মে ২০২৬, ০৬:৫৭ PM , আপডেট: ১১ মে ২০২৬, ০৮:২১ PM
এফবিআইয়ের কালো তালিকাভুক্ত হয়েছেন ওই চিকিৎসক

এফবিআইয়ের কালো তালিকাভুক্ত হয়েছেন ওই চিকিৎসক © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে এক নারী ধর্ষণে অভিযুক্ত বাংলাদেশি চিকিৎসক জাহিদুল ইসলামকে খুঁজছে মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। শনিবার (৯ মে) এক বিবৃতিতে অভিযুক্ত চিকিৎসকের ব্যাপারে তথ্য চেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি। 

বিবৃতিতে জানানো হয়, ১৯৯৬ সালে ৩ অক্টোবর ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে সার্জারি করতে ভর্তি হওয়া এক নারীকে চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে জোরপূর্বক ধর্ষণ করেছেন ডাক্তার জাহিদুল। ওই সময়ে তিনি ওই হাসপাতালে তিনি চাকরি করতেন বলেও উল্লেখ করেছে তারা। 

সেখানে আরও জানানো হয়, এই ঘটনায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শেষে জাহিদুল ইসলামের বিরুদ্ধে ফেডারেল গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ১৯৯৭ সালে ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব পেনসিলভেনিয়ার আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই নিখোঁজ অবস্থায় আছেন জাহিদুল ইসলাম। তাতে প্রায় ৩০ বছর ধরে পলাতক আছেন এই চিকিৎসক।

ওই বিবৃতিতে অভিযুক্ত চিকিৎসক জাহিদুল ইসলামকে অস্ত্রধারী ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।  

অভিযুক্ত চিকিৎসকের ব্যাপারে কোনো খবর পেলে তাকে এফবিআইয়ের কাছে অথবা কাছাকাছি কোনো মার্কিন দূতাবাসে খবর দিতে অনুরোধ করেছে ফিলাডেলফিয়া এফবিআই।    

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9