আমার লড়াই বিজেপির বিরুদ্ধে না- তবে কার বিরুদ্ধে? যা বললেন মমতা

০৫ মে ২০২৬, ০৬:০৮ PM
মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় © সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় লাভ করেছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তৃণমূলের ঘাঁটি খ্যাত পশ্চিমবঙ্গে খোদ তৃণমূলের হারের পেছনে বেশ কয়েকটি অভিযোগ এনেছেন দলটির প্রধান ও রাজ্যের তিনবারের সফল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মমতার সাফ বার্তা ‘তার লড়াই বিজেপির বিরুদ্ধে নয় বরং নির্বাচন কমিশনের বিরুদ্ধে’।

নির্বাচনে হারের পর সংবাদ সম্মেলনে এরই মধ্যে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা। সেখানে নির্বাচন কমিশন নির্বাচন হাইজ্যাক করেছে অভিযোগ করে মমতা বলেন, ‘আমাদের এই লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন। তারা মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে সব জায়গায় রেড করেছে। সব অফিসারকে বদলে দিয়েছে। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।’

তিনি আরও বলেন, ‘ওরা এমনি জিতলে আমার কোনও অভিযোগ থাকত না। ভোটে হার-জিত থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে।’

মমতার দাবি অন্তত ১০০ কেন্দ্রে ভোটকারচুপি হয়েছে। তিনি জানান, ‘বিজেপির লোকজন গণনাকেন্দ্রের ভিতরে ঢুকে মারধর শুরু করে। ১৩ হাজার ভোটে আমি লিড করছিলাম। ৩২ হাজারের বেশি পাওয়ার কথা ছিল। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ওরা গণনাকেন্দ্রে ঢুকেছে। সব ভেঙে দিয়েছে। এটা শুনেই আমি গেলাম। জগুবাজারের কাছে আমার গাড়ি আটকাল। বলল যেতে দেবে না। লিখিত অভিযোগ জানিয়েছি।’


অবশ্য ভোটে হারলেও জোটের শক্তি বাড়ানোর বার্তা দিয়েছেন মমতা। বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সকল নেতা ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন জানিয়ে মমতা বলেন, ‘জোট আগামী দিনে আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। আমি কাল আসতে বলেছি। একে একে সকলেই আসবেন। জোট শক্তিশালী করব।’

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬