‘এমন ডার্টি-নেস্টি নির্বাচন জীবনেও দেখিনি’

০৫ মে ২০২৬, ০৫:০৪ PM , আপডেট: ০৫ মে ২০২৬, ০৫:১৮ PM
তৃণমুল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়

তৃণমুল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায় © সংগৃহীত

এমন ডার্টি-নেস্টি নির্বাচন জীবনেও দেখিনি- বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে ক্ষমতা হারানো তৃণমুল কংগ্রেস প্রধান মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে নির্বাচন হ্যাইজ্যাকের অভিযোগ তুলেছেন তিনি। সদ্য অনুষ্ঠিত নির্বাচনের পরে আজ মঙ্গলবার (৫মে) সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন টানা তিনমেয়াদে বাংলা শাসন করা মমতা। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। নির্বাচন কমিশন এই নির্বাচন হাইজ্যাক করেছে।’

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে গণমাধ্যমের ওপর ক্ষোভ ঝাড়লেন মমতা। গণনার শুরুর পর গণমাধ্যমে বিজেপি ২০০-র বেশি আসন পেয়ে গিয়েছে দেখানোর পর থেকেই বিভিন্ন জায়গায় হামলা শুরু হয় বলে অভিযোগ করেছেন তিনি। মমতা বলেন, ‘বিজেপির লোকজন গণনাকেন্দ্রের ভিতরে ঢুকে মারধর শুরু করে। ১৩ হাজার ভোটে আমি লিড করছিলাম। ৩২ হাজারের বেশি পাওয়ার কথা ছিল। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ওরা গণনাকেন্দ্রে ঢুকেছে। সব ভেঙে দিয়েছে। এটা শুনেই আমি গেলাম। জগুবাজারের কাছে আমার গাড়ি আটকাল। বলল যেতে দেবে না। লিখিত অভিযোগ জানিয়েছি।’

তিনি আরও বলেন,‘ বিজেপির বিরুদ্ধে আমাদের এই লড়াই ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন হয়েছে। মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে সব জায়গায় রেইড করে। সব অফিসারদের বদলে দেয়। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।’

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬