প্রথমবারের মতো পাল্টাপাল্টি যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া-ইউক্রেন

০৫ মে ২০২৬, ০৪:০৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮১তম বিজয় দিবস উপলক্ষ্যে ইউক্রেনে চলমান যুদ্ধের যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। সোমবার (৪ মে)  চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধে রাশিয়া ও ইউক্রেন উভয়ই পৃথকভাবে প্রথমবারের মতো একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুযায়ী আগামী ৮ ও ৯ মে বিজয় দিবস উপলক্ষ্যে রুশ বাহিনী যুদ্ধবিরতি পালন করবে। খবর আল জাজিরার 

রাশিয়ার যুদ্ধবিরতির ঘোষণার কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা ঘোষণা দিয়ে জানান, ইউক্রেন ৫ ও ৬ মে মধ্যরাত থেকে নিজস্ব যুদ্ধবিরতি কার্যকর করবে।

যুদ্ধবিরতি নিয়ে দেওয়া বিবৃতিত ইউক্রেন যুদ্ধবিরতির সময়সীমা অনুসরণ করবে বলে আশা প্রকাশ করেছে রাশিয়া। তবে জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব তিনি পাননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বার্তার ওপর ভিত্তি করে যুদ্ধ পরিচালনা সম্ভব নয়। জেলেনস্কি বলেন, ‘যেকোনো বার্ষিকী উদযাপনের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আগামী ৫ মে দিবাগত রাত ১২টা থেকেই তাদের যুদ্ধবিরতি শুরু হচ্ছে এবং এই সময়ের মধ্যে রণক্ষেত্রে নীরবতা নিশ্চিত করা সম্ভব ।’

এই পাল্টাপাল্টি যুদ্ধবিরতির ঘোষণার ফলে চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রথমবারের মতো একটি সাময়িক স্থিতাবস্থার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও দুই দেশের যুদ্ধবিরতির সময়কাল ভিন্ন হওয়ায় এর কার্যকারিতা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে। 

ক্রেমলিন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের কুচকাওয়াজকে সামনে রেখে বিরতি চাইছে, তখন জেলেনস্কি রুশ নেতাদের যুদ্ধের স্থায়ী অবসানে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, এই কয়েক দিনের বিরতি সাধারণ নাগরিকদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে।

সংশোধিত হচ্ছে এমপিও নীতিমালা, আসছে পাঁচ পরিবর্তন
  • ০৪ নভেম্বর ২০২৬
এসিল্যান্ড হলেন প্রশাসন ক্যাডারের ৬২ কর্মকর্তা
  • ০৪ নভেম্বর ২০২৬
পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: …
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে নতুন মনিটরিং নীতিমালা
  • ০৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘টেডএক্স ইডব্লিউ…
  • ০৪ নভেম্বর ২০২৬
দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেলেন অধ্যাপক রুবীনা ইয়াসমীন
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950