গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩ রুশ কূটনৈতিককে বহিষ্কার করল অস্ট্রিয়া

০৪ মে ২০২৬, ০৮:১১ PM
অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বেয়াতে মেইনল-রাইসিংগার

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বেয়াতে মেইনল-রাইসিংগার © সংগৃহীত

গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে অস্ট্রিয়া। সোমবার (৪ মে) অস্ট্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভিয়েনায় রুশ কূটনৈতিক ভবনগুলোর ছাদে বিপুলসংখ্যক শক্তিশালী অ্যান্টেনা এবং স্যাটেলাইট ডিশ স্থাপনের মাধ্যমে গোয়েন্দাগিরি চালানো হচ্ছিল, এমন তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘ডিরেক্টরেট ফর স্টেট সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স’ দীর্ঘদিন ধরেই রুশ আবাসিক ও কূটনৈতিক ভবনের ছাদে এই ‘অ্যান্টেনা ফরেস্ট’ বা অ্যান্টেনার জঙ্গল পর্যবেক্ষণ করছিল। গোয়েন্দাদের ধারণা, এসব শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করে অন্য দেশগুলোর স্যাটেলাইট যোগাযোগে আড়ি পাতা হতো। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বেয়াতে মেইনল-রাইসিংগার এক বিবৃতিতে জানান, কূটনৈতিক দায়মুক্তির সুযোগ নিয়ে গুপ্তচরবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বহিষ্কৃত তিন কূটনীতিক ইতোমধ্যে দেশ ত্যাগ করেছেন বলে তিনি নিশ্চিত করেন।

এ নিয়ে ২০২০ সালের পর থেকে অস্ট্রিয়া মোট ১৪ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করল। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওআরএফ (ORF) জানিয়েছে, বহিষ্কৃতরা সবাই রুশ দূতাবাসের কর্মী ছিলেন। তবে গোয়েন্দা প্রধান সিলভিয়া মেয়ার নিরাপত্তা স্বার্থে এই অ্যান্টেনাগুলোর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও জানিয়েছেন যে, এগুলোর আকার ও ধরন সন্দেহজনক।

এ ঘটনায় ভিয়েনায় অবস্থিত রুশ দূতাবাস এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও রুশ সংবাদ সংস্থা আরআইএ জানিয়েছে, মস্কো এই সিদ্ধান্তের কঠোর জবাব দেবে।

উল্লেখ্য, জাতিসংঘ ও ওএসএসির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধান কার্যালয় ভিয়েনায় অবস্থিত হওয়ায় শহরটি দীর্ঘকাল ধরে বিশ্ব কূটনীতি ও গোয়েন্দা তৎপরতার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। কূটনৈতিক আড়ালে গোয়েন্দা এজেন্টদের অবস্থান করার সুযোগ বন্ধ করতেই অস্ট্রিয়া এই কঠোর পদক্ষেপ নিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬