যুদ্ধের মাঝেও ৩.২ বিলিয়ন ডলারের রেকর্ড মুনাফা করল ব্রিটিশ পেট্রোলিয়াম

২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৬ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ PM
ব্রিটিশ জ্বালানি জায়ান্ট বিট্রিশ পেট্রোলিয়াম (বিপি)

ব্রিটিশ জ্বালানি জায়ান্ট বিট্রিশ পেট্রোলিয়াম (বিপি) © সংগৃহীত

ইরান যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় চলতি বছরের প্রথম তিন মাসেই রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে ব্রিটিশ জ্বালানি জায়ান্ট বিট্রিশ পেট্রোলিয়াম (বিপি)। বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ৩.২ বিলিয়ন ডলারে (প্রায় ২.৪ বিলিয়ন পাউন্ড), যা গত বছরের একই সময়ের (১.৩৮ বিলিয়ন ডলার) তুলনায় দ্বিগুণেরও বেশি। খবর বিবিসির

মূলত তেল বাণিজ্য বা অয়েল ট্রেডিং ব্যবসায় ‘ব্যতিক্রমী’ পারফরম্যান্সের কারণেই এই বিশাল অঙ্কের মুনাফা অর্জন সম্ভব হয়েছে বলে কোম্পানির প্রথম প্রান্তিকের প্রতিবেদনে জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের ফলে বিশ্ব তেলের বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ রুট ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দামে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধের আগে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ৭৩ ডলারের আশেপাশে থাকলেও সংঘাত শুরুর পর তা এক পর্যায়ে ১২০ ডলারে উঠে যায়। 

বর্তমানে তেলের দাম প্রতি ব্যারেলে ১১০ ডলারের কাছাকাছি অবস্থান করছে। তেলের দামের এই বারবার ওঠানামা বা অস্থিরতাকে কাজে লাগিয়ে বিপির কাস্টমারস অ্যান্ড প্রোডাক্টস বিভাগ, বিশেষ করে অয়েল ট্রেডিং ইউনিট বিপুল মুনাফা করেছে। গত বছর এই বিভাগ থেকে মাত্র ১০৩ মিলিয়ন ডলার মুনাফা এলেও এ বছর তা লাফিয়ে ২.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬