জীবাশ্ম জ্বালানি বর্জনের দাবিতে মানববন্ধন

২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ PM , আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৪ PM
তালতলীতে মানববন্ধন

তালতলীতে মানববন্ধন © টিডিসি ফটো

বরগুনার তালতলীতে জীবাশ্ম জ্বালানি পরিহার করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে পায়রা নদীর তীরবর্তী এলাকায় তালতলী পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে এবং ওয়াটারকিপার বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

এতে স্থানীয় বাসিন্দা, জেলে ও পরিবেশকর্মীরা অংশ নিয়ে ‘যুদ্ধ থামাও, পৃথিবী বাঁচাও’ সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা পরিবেশ দূষণ বাড়িয়ে দিচ্ছে, যা মানুষের স্বাস্থ্য, জীবিকা ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে এর ক্ষতিকর প্রভাব আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে।

বক্তারা আরও বলেন, বর্তমানে সারা বিশ্ব নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশেও একটি পরিকল্পিত ও ন্যায্য জ্বালানি রূপান্তর অত্যন্ত জরুরি। অন্যথায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আরও প্রকট হবে বলে তারা সতর্ক করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন তালতলী পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সভাপতি সুলতান আহমেদ ও ওয়াটারকিপার বাংলাদেশের সমন্বয়ক আরিফুর রহমানসহ অন্যান্য স্থানীয় প্রতিনিধি ও পরিবেশকর্মীরা। তাঁরা বলেন, বর্তমান জ্বালানি সংকট দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক চাপ সৃষ্টি করছে।

এ অবস্থায় নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তবে এই রূপান্তর যেন সবার জন্য সমতা নিশ্চিত করে এবং বিশেষ করে জেলে ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, আগামী ২৮ ও ২৯ এপ্রিল কলম্বিয়ার সান্তা মার্তায় জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার পথ নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকদের মতে, তালতলীর এই কর্মসূচিটি মূলত সেই বৈশ্বিক আন্দোলনেরই একটি অংশ। ‘নিজেদের দাবিগুলো বিশ্ব দরবারে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য’ বলে তাঁরা জানান।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬