যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থবির: বিশ্ববাজারে ফের অস্থির তেলের দাম

২৭ এপ্রিল ২০২৬, ০৮:২২ AM
জ্বালানি তেল

জ্বালানি তেল © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার শান্তি আলোচনা থমকে যাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। পাকিস্তানে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক ব্যর্থ হওয়ার পর রবিবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। খবর আল জাজিরা। 

বিশ্ববাজারের ব্রেন্ট ক্রুডের দাম সোমবার সকালে ১০৬.৯৯ ডলারে পৌঁছেছে। তবে আলোচনার এই অচলাবস্থার প্রভাব এশিয়ার শেয়ার বাজারে খুব একটা পড়েনি। সোমবার সকালে জাপানের নিক্কেই ২২৫ সূচক ০.৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি ১.৫ শতাংশ বেড়ে লেনদেন শুরু করেছে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কোনো সরাসরি আলোচনা ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করায় ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।

কূটনৈতিক এই অচলাবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে আরাগচি সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করবেন। ওমান সফর শেষ করে তিনি এখন রাশিয়ায় অবস্থান করছেন।

বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যেকার ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত সপ্তাহে ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি।

দুই দেশের আলোচকরা যখন সমাধান খুঁজতে হিমশিম খাচ্ছেন, তখন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকির কারণে তেলের সরবরাহ প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

মেরিটাইম ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম 'উইন্ডওয়ার্ড'-এর তথ্য অনুযায়ী, শনিবার মাত্র ১৯টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালী পার হয়েছে। অথচ গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার আগে এই পথে প্রতিদিন গড়ে ১২৯টি জাহাজ চলাচল করত। 

‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬