ফের বাড়ল তেলের দাম 

২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ আটক নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের প্রভাবে শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ১০৬ ডলার ছাড়িয়ে গেছে। 

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান টাইম (GMT) রাত ১টার দিকে তেলের আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের বাজারমূল্য দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৬ ডলার ৮০ সেন্ট, যা গত বুধবারের সমাপনী মূল্যের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার্সের দাম ১.১৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৯৬ ডলারে পৌঁছেছে।

জ্বালানি তেলের এই ঊর্ধ্বগতির মধ্যেই ইসরায়েল ও লেবানন তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। হোয়াইট হাউসে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন সপ্তাহের জন্য এই যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি বৈঠকটিকে ফলপ্রসূ বলে অভিহিত করেন। 

কূটনৈতিক আলোচনার স্বার্থে প্রথমে ১০ দিনের জন্য নির্ধারিত এই বিরতি এখন আরও বর্ধিত করল ট্রাম্প। এদিকে, উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি বা মাশুল মওকুফের ঘোষণা দিয়েছে ইরান। 

রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, ‘রাশিয়ার মতো বিশেষ বন্ধু রাষ্ট্রগুলোর জন্য বর্তমানে এই সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।’

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬