জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

২৬ এপ্রিল ২০২৬, ০৫:০২ PM
জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন © সংগৃহীত ও সম্পাদিত

দেশে তৈরি হওয়া জ্বালানি সংকটের জন্য ১০ সদস্যের প্রস্তাবিত কমিটি জাতীয় সংসদে পাস হয়েছে। গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০ দিন পর্যন্ত এ কমিটির মেয়াদ থাকবে। আজ রবিবার রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম।

চিফ হুইপ বলেন, সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে একটি কমিটি গঠনের বিষয়ে সরকারি দল এবং বিরোধীদল একমত হয়েছে। সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতা এ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেছেন। সংসদ নেতা যেমন বলেছেন, মানুষের স্বার্থে সরকার যে কারো সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তেমনি বিরোধীদলীয় নেতাও এই সংসদ সকল জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে।

প্রস্তাব উত্থাপন করে তিনি বলেন, সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে সাম্প্রতিক জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশসহ সংসদে রিপোর্ট প্রদানের নিমিত্তে সংসদ সদস্যদের সমন্বয়ে বর্ণিত কার্যবিধি ও মেয়াদসহ ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হোক।

কমিটির সরকার দলের পক্ষ থেকে ৫ সদস্য হলেন— জ্বালানি মন্ত্রনালয়ের মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, জ্বালানী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষীপুর-৪ এর সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ এর সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ এর সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ কমিটির সভাপতি করা হয়েছে জ্বালানি মন্ত্রনালয়ের মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকুকে।

বিরোধী দলের পাঁচ সদস্য হলেন— সাইফুল আলম মিলন (ঢাকা-১২), আবদুল বাতেন (ঢাকা-১৬), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং খেলাফত মজলিশের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫)।

বন্যার্তদের পাশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট
  • ১৯ জুলাই ২০২৬
কর্মী ছাঁটাই করছে স্যামসাং, টেক্সাসে সরছে সদর দপ্তর
  • ১৯ জুলাই ২০২৬
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে, জানাল পিএসসি
  • ১৯ জুলাই ২০২৬
রাবিপ্রবি দিবস উদ্‌যাপন সংক্ষিপ্ত করে উদ্বৃত্ত টাকায় বন্যাক…
  • ১৯ জুলাই ২০২৬
জাকসুর উদ্যোগে জাবির পরিবহন বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু
  • ১৯ জুলাই ২০২৬
সামরিক ভূমি ও ক্যান্টেমেন্ট অধিদপ্তর নিয়োগ দেবে বিভিন্ন গ্র…
  • ১৯ জুলাই ২০২৬