গাজা যুদ্ধবিরতি কেন্দ্র থেকে স্পেনকে বহিষ্কার করল ইসরায়েল

১০ এপ্রিল ২০২৬, ০৮:১৯ PM
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু © সংগৃহীত

লেবাননে ইসরায়েলের আগ্রাসনমুলক হামলার নিন্দা করায় গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার থেকে স্পেনকে বহিষ্কারের করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল, যা গাজায় যুদ্ধবিরতির ভিত্তি হিসেবে কাজ করছে।

শুক্রবার(১০ এপ্রিল) স্পেনের প্রতিনিধিদের কিরিয়াত গাত-এ অবস্থিত এই সমন্বয় কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল তাদের বিরুদ্ধে নীরব থাকবে না যারা আমাদের আক্রমণ করে। স্পেন আমাদের বীরদের, আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) সৈন্যদের কলঙ্কিত করেছে, যারা বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনীর সদস্য।’

নেতানিয়াহু আরও যোগ করেন, ‘স্পেন বারবার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পথ বেছে নিয়েছে। তাই আমি আজ এই সমন্বয় কেন্দ্র থেকে স্পেনের প্রতিনিধিদের অপসারণের নির্দেশ দিয়েছি। আমি এই ভণ্ডামি এবং শত্রুতা সহ্য করতে রাজি নই। অবিলম্বে মূল্য না চুকিয়ে কোনো দেশকে আমাদের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধ চালাতে দেওয়ার ইচ্ছা আমার নেই।’

ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই কঠোর পদক্ষেপের নেপথ্যে রয়েছে ইরানের ওপর ইসরায়েলের যুদ্ধ, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নীতি এবং লেবাননে প্রাণঘাতী বোমাবর্ষণ ও আগ্রাসনের বিষয়ে স্পেনের তীব্র সমালোচনা। মূলত স্পেনের এই ক্রমাগত ইসরায়েল-বিরোধী অবস্থানের কারণেই নেতানিয়াহু এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9