পশ্চিমবঙ্গ নির্বাচন

বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার চুক্তি, ভেঙে গেল ওয়েইসি ও হুমায়ন জোট

১০ এপ্রিল ২০২৬, ১০:৫০ AM
 হুমায়ন কবির ও আসাদউদ্দিন ওয়েইসি

হুমায়ন কবির ও আসাদউদ্দিন ওয়েইসি © সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপিকে সুবিধা করে দিতে বড় অংকের অর্থ লেনদেনের একটি ভিডিও ফাঁসের জেরে হুমায়ুন কবীরের দলের সঙ্গে জোট ভেঙে দিয়েছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম (এআইএমআইএম)। 

শুক্রবার ভোরের দিকে মিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জোট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এআইএমআইএম এক বিবৃতিতে জানিয়েছে, ‘হুমায়ুন কবীরের যে যে কথা ফাঁস হয়েছে, তা দেখিয়ে দিয়েছে যে বাংলার মুসলমানরা কতটা বিপজ্জনক অবস্থায় আছেন। এআইএমআইএম এমন কোনও বক্তব্যের সঙ্গে যুক্ত হতে পারে না, যেখানে মুসলমানদের মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা হয়।’

মিমের পক্ষ থেকে আরও জানানো হয় যে, বাংলার মুসলমানরা দীর্ঘ সময় ধরে অবহেলিত ও নিপীড়িত। প্রান্তিক জনগোষ্ঠীর একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর হিসেবে দাঁড়ানোর নীতি থেকেই তারা নির্বাচনে লড়ে, তাই ভবিষ্যতে আর কোনো দলের সঙ্গে কোনো জোটে তারা যাবে না। 

দলটি সাফ জানিয়ে দিয়েছে, ‘আজ থেকে এআইএমআইএম কবীরের দলের সঙ্গে জোট প্রত্যাহার করে নিয়েছে। বাংলার মুসলমানরা অন্যতম দরিদ্র, অবহেলিত এবং নিপীড়িত একটি জনগোষ্ঠী। কয়েক দশক ধরে ধর্মনিরপেক্ষ শাসন থাকা সত্ত্বেও তাওদের জন্য কিছুই করা হয়নি। আমরা বাংলার নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ভবিষ্যতে কোনও দলের সঙ্গে আমাদের কোনও জোট থাকবে না।’

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারাতে বিজেপির সঙ্গে ১,০০০ কোটি টাকার ‘ডিল’ করেছেন হুমায়ুন কবীর। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। ভিডিওটিতে হুমায়ুন কবীর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নাম নিয়েছেন বলে দাবি করেছে তৃণমূল। 

এই ভিডিও ফাঁসের পর কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র কটাক্ষ করে বলেন, ‘যে সত্য আমরা প্রথম দিন থেকে জানতাম, সেই সত্যটি গতকাল প্রকাশ্যে একটি ভিডিওতে প্রমাণিত হল - বিজেপি দল বাংলায় হুমায়ুন কবীরকে ১০০০ কোটি টাকার বিনিময়ে মুসলিমদের বোকা বানিয়ে ভোট বিভাজনের কাজে লাগিয়েছিল।

আজ আরও একটি বিজেপি দ্বারা পরিচালিত পার্টি AIMIM নিজের মুখরক্ষার জন্য হুমায়ুন থেকে দূরত্ব তৈরি করছে। কেউ বোকা নয় - আমরা সব বুঝি। দয়া করে এই সাম্প্রদায়িক বিজেপির এজেন্টদের একটা ভোট ও দেবেন না।’

মূলত মুসলমানদের ভোট বিভাজন করার ষড়যন্ত্রের প্রমাণ হিসেবেই এই ভিডিওটিকে সামনে নিয়ে এসেছে তৃণমূল। অন্যদিকে, মিম দাবি করছে তারা বাংলার মুসলমানদের স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার লড়াই থেকে সরবে না। তবে হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির এই তথাকথিত হাজার কোটি টাকার চুক্তির খবর বাংলার নির্বাচনী রাজনীতিতে বড় ধরনের মেরুকরণ তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এই বিতর্কের জেরে মিম এখন পশ্চিমবঙ্গে একা লড়াই করার সিদ্ধান্ত নেওয়ায় লড়াই আরও বহুমাত্রিক রূপ নিল।

১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট
  • ১৯ মে ২০২৬
চলতি সপ্তাহেই পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, জানা গেল দিন…
  • ১৯ মে ২০২৬
ড্রেসিংরুমের নেতৃত্বের জন্যেই কী নেইমারকে দলে রাখা, কী বললে…
  • ১৯ মে ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, পদায়ন ঢাকাসহ ৪ ব…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081