আরেকটি ‘এফ-১৬’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৮ PM
ধ্বংসস্তূপে পরিণত যুদ্ধবিমান

ধ্বংসস্তূপে পরিণত যুদ্ধবিমান © সংগৃহীত

ইরান আরও একটি ‘এফ-১৬’ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, যুদ্ধবিমানের বিধ্বস্ত অংশের ছবি পাওয়ার ভিত্তিতেই এই দাবি করা হচ্ছে।

তাসনিম নিউজের একজন প্রতিনিধি ওই বিধ্বস্ত যুদ্ধবিমানের কিছু অংশের ছবি সংগ্রহ করেছেন, যা থেকে তাদের দাবি— আরও একটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

সংস্থাটির সেনা বিষয়ক প্রতিবেদক মনে করছেন, ছবিতে মাত্র একটি ইঞ্জিনের ধোঁয়া নির্গমন পথ (এক্সজস্ট) দেখা গেছে। এর ভিত্তিতে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমানটি ‘এফ-১৬’ অথবা ‘এফ-৩৫’ মডেলের হতে পারে। তবে এটি ‘এফ-১৬’ হওয়ার সম্ভাবনাই বেশি।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের আকাশে কয়েকটি যুদ্ধবিমান উড়তে দেখা যায়। সে সময় দেশটির সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়ে বিমানগুলো।

বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আক্রমণ থেকে বাঁচতে কিছু যুদ্ধবিমান থেকে ‘ফ্লেয়ার’ (এক ধরনের অগ্নিপিণ্ড) ছোড়া হয়। তবে প্রাপ্ত তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, এসব যুদ্ধবিমানের মধ্যে একটি সম্ভবত ভূপাতিত হয়েছে।

তবে সাম্প্রতিক এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো দেশ বা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: তাসনিম নিউজ

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬