একদিনে দুই যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হারাল যুক্তরাষ্ট্র, ক্ষতিগ্রস্ত আরও তিনটি

০৪ এপ্রিল ২০২৬, ১১:১৮ AM
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান © সংগৃহীত

একই দিনে দুটি যুদ্ধবিমান ও একটি ব্ল্যাক হক হেলিকপ্টার হারিয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার ইরানের মধ্যাঞ্চলে মার্কিন বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। এর কিছু সময় পর হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে আছড়ে পড়ে মার্কিন স্পেশাল ফোর্সের আরেকটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমান।

অন্যদিকে এফ-১৫ বিমানের ক্রুদের খুঁজতে যাওয়া একটি উদ্ধারকারী ব্ল্যাক হক হেলিকপ্টারও ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে ইরানের মেহর নিউজ এজেন্সি।

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের দাবি ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু দেশটির খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, তাদের নিজস্ব 'নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা' ব্যবহার করে বিমান ভূপাতিত করা হয়েছে। ট্রাম্পের দাবি যে মিথ্যা, এই ঘটনা তারই প্রমাণ।

তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত শান্তি আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'না, মোটেও না। এটা তো যুদ্ধ।'

যুক্তরাষ্ট্রের এফ-১৫ই যুদ্ধবিমানটিতে দুজন ক্রু ছিলেন। এদের মধ্যে উদ্ধার হওয়া একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অপরজন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ক্রুর সন্ধানে উদ্ধার অভিযানে অংশ নেওয়া এ-১০ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন, পরে তাকেও উদ্ধার করা হয়। 

এছাড়া উদ্ধার অভিযানে অংশ নেওয়া আরও দুটি হেলিকপ্টার হামলার মুখে পড়ে, যার একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হলে কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ওই দিন অন্তত পাঁচটি মার্কিন হেলিকপ্টারে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬