যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা

০৪ এপ্রিল ২০২৬, ১০:১৫ AM
গ্রেপ্তারকৃত ঘাতক

গ্রেপ্তারকৃত ঘাতক © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে অবস্থিত একটি গ্যাস স্টেশনে মর্মান্তিক হামলায় নীলুফার ইয়াসমিন (৪৮) নামের এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকালে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডের ওই স্টেশনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘাতক রোলবার্ট জোয়াচিনকে (৪০) ঘটনার অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। নির্মম এই হামলার পরপরই ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নীলুফারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এই ঘটনার সূত্রপাত হয়েছিল গত মঙ্গলবার (৩১ মার্চ)। অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন গ্যাস স্টেশনের দোকানে থাকা এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ক্যাশিয়ার নীলুফার ইয়াসমিনের কাছে টাকা দাবি করেন। নীলুফার তখন তাকে জানান যে, এটিএম মেশিনের দায়ভার তার নয়। এতে চরম ক্ষিপ্ত হয়ে জোয়াচিন তখন চলে গেলেও বৃহস্পতিবার ভোরে আবার ফিরে এসে তান্ডব শুরু করেন।

বৃহস্পতিবার সকাল ৭টা ১৪ মিনিটে জোয়াচিন প্রথমে দোকানের সামনে রাখা নীলুফার ইয়াসমিনের ব্যক্তিগত গাড়ির উইন্ডশিল্ড (সামনের কাঁচ) হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন। ভাঙচুরের কারণ জানতে নীলুফার দোকান থেকে বেরিয়ে এলে জোয়াচিন 'গিভ মি মাই মানি' বলে চিৎকার করতে থাকেন এবং সাথে থাকা হাতুড়ি দিয়ে নীলুফারের মাথায় উপর্যুপরি আঘাত করতে শুরু করেন।

ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগ জানিয়েছে যে, অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে ম্যাঙ্গো এবং রেলি স্ট্রিট এলাকা থেকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে স্থানীয় তিনটি স্কুল—সাকসেস একাডেমি, ইয়াং প্যারেন্ট এডুকেশন প্রোগ্রাম এবং জেমস স্টিফেনস এলিমেন্টারিতে সাময়িক 'লকডাউন' জারি করা হয়েছিল। বর্তমানে জোয়াচিন লি কাউন্টি জেলে বন্দি রয়েছেন এবং তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জামিনবিহীন আটক রাখার নির্দেশ দেন।

নিহত নীলুফার ইয়াসমিনের গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি মাত্র তিন মাস আগে এই কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন। মর্মান্তিকভাবে প্রাণ হারানো এই নারীর ১৬ ও ২০ বছরের দুটি কন্যাসন্তান রয়েছে।

প্রতিমন্ত্রীর গাড়ি দূর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
এআই দিয়ে ছবি তৈরির ঝামেলা কমাবে গুগলের নতুন ‘পিকস’
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়া থেকে তেল কেনা না কেনা যুদ্ধ বন্ধ করতে পারবে না: জয়শঙ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬