আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

০৩ এপ্রিল ২০২৬, ০২:০৫ PM
 এফ-৩৫ যুদ্ধবিমান

এফ-৩৫ যুদ্ধবিমান © সংগৃহীত

ইরানের আধা সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।

আইআরজিসি-নিয়ন্ত্রিত ফার্স নিউজ এজেন্সির টেলিগ্রাম পোস্টে বলা হয়েছে, যুদ্ধবিমানটি যখন মধ্য ইরানের আকাশে উড়ছিল, তখন সেটিকে গুলি করে নামানো হয়েছে। পোস্টে জানানো হয়েছে, বিমানটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে। বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত ১৯ মার্চ আইআরজিসি জানিয়েছিল, তারা একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে, যার ফলে বিমানটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেবল নিউজ নেটওয়ার্ক সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি অবতরণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

গত ২ মার্চ সেন্টকম জানিয়েছে, কুয়েতের আকাশে ‘অপারেশন এপিক ফিউরি’ সমর্থনে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। প্রাথমিকভাবে এটিকে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের পক্ষ থেকেই ভুলবশত গুলি করার ঘটনা বলে ধারণা করা হয়।

প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময় সক্রিয় যুদ্ধ পরিস্থিতি চলছিল, যেখানে ইরানের বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা অন্তর্ভুক্ত ছিল। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোকে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করে গুলি করে ভূপাতিত করে।

পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূণ্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির লিখিত পরীক্ষায় পাস নম্বরও কমছে, ভাইভায় বাড়ছে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9