১৬ বছরের কম বয়সীদের জন্য এবার সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া

২৮ মার্চ ২০২৬, ০১:২৩ PM
 সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি © সংগৃহীত

অস্ট্রেলিয়ার পর এবার ইন্দোনেশিয়া ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা কার্যকর শুরু করেছে।

চলতি মাসের শুরুর দিকে অনুমোদিত একটি সরকারি নির্দেশনা অনুযায়ী আজ শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে দেশটির সরকার। পর্নোগ্রাফি, সাইবার বুলিং (অনলাইনে হেনস্তা), অনলাইন জালিয়াতি এবং সোশ্যাল মিডিয়া আসক্তি থেকে শিশুদের রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর আরব নিউজ। 

এই সিদ্ধান্তের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ইন্দোনেশিয়া শিশুদের জন্য ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স (সাবেক টুইটার), বিগো লাইভ এবং রবলক্স-এর মতো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট রাখা নিষিদ্ধ করল। এর আগে গত বছর অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছিল। প্রযুক্তি জায়ান্টদের প্রভাব কমিয়ে পরিবারগুলোর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা এবং কিশোর-কিশোরীদের সুরক্ষা দেওয়াই ছিল সেই উদ্যোগের লক্ষ্য।

ইন্দোনেশিয়া জানিয়েছে, এই বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং সব প্ল্যাটফর্ম এই নিয়ম মেনে না চলা পর্যন্ত প্রক্রিয়াটি অব্যাহত থাকবে।

চলতি মাসের শুরুর দিকে এই নতুন নীতিমালার ঘোষণা দেওয়ার সময় ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রী মেউতিয়া হাফিদ জানান, প্রায় ২৮ কোটি জনসংখ্যার এই দেশে অন্তত ৭ কোটি শিশু এই নতুন নিয়মের আওতায় আসবে।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬