ইরান যুদ্ধ: বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বেশি

২২ মার্চ ২০২৬, ১১:৫৩ AM
 এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলার

এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলার © টিডিসি ফটো

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের বৃহত্তম ২০টি এয়ারলাইন্স সম্মিলিতভাবে ৫০ বিলিয়ন ডলারের বেশি বাজারমূল্য হারিয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে বৈশ্বিক বিমান চলাচল খাতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা ঝুঁকি ও আকাশপথে অনিশ্চয়তার কারণে একাধিক এয়ারলাইন্স তাদের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এয়ারলাইন্স নির্বাহীরা আশঙ্কা করছেন, দীর্ঘমেয়াদে জেট ফুয়েলের ঘাটতি দেখা দিতে পারে, যা খরচ আরও বাড়িয়ে দেবে।

এয়ারলাইন্সগুলোর মোট পরিচালন ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশই জেট ফুয়েলের পেছনে ব্যয় হয়। যুদ্ধ শুরুর পর থেকে এই জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় আর্থিক চাপ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি অব্যাহত থাকলে যাত্রীদের জন্য বিমান ভাড়া বাড়তে পারে এবং বৈশ্বিক বিমান পরিবহন খাতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগ: ইরান
সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬