নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনালাপ

যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় তেহরান 

২১ মার্চ ২০২৬, ১০:৪০ PM , আপডেট: ২১ মার্চ ২০২৬, ১০:৪১ PM
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান © সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসন বন্ধে ব্রিকসের জোরালো ভূমিকা আশা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান । শনিবার (২১মার্চ) হরমুজ প্রণালি বন্ধ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ এক ফোনালাপে এ বিষয়ে আলোচনা করেন তিনি। খবর আল জাজিরার

পেজেশকিয়ান আহ্বান জানিয়েছেন, ভারত যেহেতু বর্তমানে ‘ব্রিকস’ জোটের সভাপতিত্ব করছে, তাই এই জোটের উচিত ইরানের বিরুদ্ধে চলমান আগ্রাসন বন্ধে একটি স্বতন্ত্র ও স্বাধীন ভূমিকা পালন করা।

পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি নতুন ‘আঞ্চলিক নিরাপত্তা কাঠামো’ গঠনের প্রস্তাবও দিয়েছে তেহরান। তিনি বলেন, পশ্চিম এশিয়ার দেশগুলোর সমন্বয়ে এই কাঠামো গঠিত হওয়া উচিত, যা বিদেশি হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলে শান্তি নিশ্চিত করবে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬