ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে

২২ মার্চ ২০২৬, ০৮:২৪ AM , আপডেট: ২২ মার্চ ২০২৬, ০৮:৫১ AM
ইরানে হামলা

ইরানে হামলা © সংগৃহীত

সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের ২০০টিরও বেশি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। খবর আলজাজিরার

এদিকে ইরানের রাজধানী তেহরানে আবারও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শোনা গেছে, যা সাধারণত ড্রোন হামলার পূর্বাভাস হিসেবে ধরা হয়। দেশটির পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। খার্গ শহর থেকেও একই ধরনের খবর পাওয়া গেছে। 

হামলার লক্ষ্যবস্তু হিসেবে শুধু সামরিক স্থাপনা, পুলিশ স্টেশন বা সরকারি ভবন নয় আবাসিক এলাকাও রয়েছে। সাধারণ মানুষের বাড়িঘর ও অ্যাপার্টমেন্টে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এছাড়া গত তিন সপ্তাহে স্কুল, হাসপাতাল এমনকি রেড ক্রিসেন্টের ভবনও হামলার শিকার হয়েছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬