ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া নিয়ে ট্রাম্পকে যে শর্ত দিল রাশিয়া

২২ মার্চ ২০২৬, ০৯:২৭ AM
 পুতিন

পুতিন © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে গোয়েন্দা তথ্য না দিলে পুতিন প্রশাসনও ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করবে না বলে রাশিয়ার তরফে প্রস্তাব এসেছে। তবে রাশিয়ার এই প্রস্তাব যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন প্রস্তাবটি নাকচ করলেও বিষয়টি ইউরোপের দেশগুলোর মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। এর আগে গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, চলমান ইরান যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনী গোয়েন্দা তথ্য দিয়ে তেহরানকে সহায়তা করছে।

এই প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে রুশ ও মার্কিন কূটনীতিকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। পলিটিকোর ভাষ্য অনুযায়ী, ওই বৈঠকেই যুক্তরাষ্ট্রের সামনে একটি ‘কুইড প্রো কো’ প্রস্তাব তোলে রাশিয়া।

মস্কোর পক্ষ থেকে জানানো হয়, ‘ওয়াশিংটন যদি রাশিয়া সম্পর্কে ইউক্রেইনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে তারাও আর তেহরানকে গোয়েন্দা তথ্য দেবে না।’

বৈঠক সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে পলিটিকো জানায়, প্রস্তাবটি ট্রাম্প প্রশাসনের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সামনে তুলে ধরেন রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ। তবে মার্কিন কূটনীতিকরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

পরবর্তীতে দিমিত্রিয়েভ এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে এই প্রস্তাবের খবরকে ‘ভুয়া’ বলে দাবি করেন। তবুও বিষয়টি ইউরোপীয় কূটনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

তাদের আশঙ্কা, বিশ্ব রাজনীতির চলমান অস্থিরতার সুযোগ নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন পুতিন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬