লেবাননে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরায়েল

০৯ মার্চ ২০২৬, ০৫:২০ PM
লেবাননে ইসরায়েলের বোমা হামলা

লেবাননে ইসরায়েলের বোমা হামলা © সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে আবাসিক এলাকায় চলমান আগ্রসনে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুদ্ধক্ষেত্রে এমন নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি জানিয়েছে, এই হামলা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁকির কারণ হতে পারে।

সম্প্রতি এক প্রতিবেদনে এইচআরডব্লিউ জানায়, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর গ্রামে জনবসতির ওপর সাদা ফসফরাস গোলা নিক্ষেপের সাতটি ছবি তারা যাচাই করেছে। এই হামলায় অন্তত দুটি ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। 

হিউম্যান রাইটস ওয়াচের লেবানন গবেষক রমজি কাইস বলেন, ‘জনবসতিপূর্ণ এলাকায় এই দাহ্য অস্ত্রের ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে বেসামরিক নাগরিকদের মৃত্যু বা এমন ভয়াবহ ক্ষত হতে পারে যা সারা জীবনের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।’

এদিকে গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ও সামরিক সংঘাতের খবর পাওয়া গেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনির নিয়োগ দেশটির জন্য ‘মর্যাদা ও শক্তির নতুন যুগের’ সূচনা। দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে নতুন নেতার পেছনে দাঁড়িয়েছে বলে তিনি দাবি করেন।

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহও ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালানোর দাবি করেছে।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬