ইরান-ইসরায়েল যুদ্ধ

দুবাইয়ে নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

০৯ মার্চ ২০২৬, ১২:৪৫ PM
প্রবাসীর মরদেহ গ্রহণ

প্রবাসীর মরদেহ গ্রহণ © টিডিসি ফটো

ইরান-ইসরায়েল যুদ্ধের ফলে দুবাইয়ে প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী আহমেদ আলীর মরদেহ অবশেষে দেশে এসে পৌঁছেছে। 

আজ সোমবার (৯ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ (EK 582) নম্বর ফ্লাইটে তাঁর মরদেহ বহনকারী বিমানটি অবতরণ করে। সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা বিমানবন্দরে উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই প্রবাসীর মরদেহ গ্রহণ করেন।

মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তাঁদের সঙ্গে দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় সেখানে অবস্থান করছিলেন। আহমেদ আলীর মরদেহের সঙ্গে একই ফ্লাইটে দুবাই থেকে দেশে ফিরেছেন তাঁর ভাই মোহাম্মদ বুরান। পরিবারের সদস্যদের কাছে প্রিয়জনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা প্রদান করা হচ্ছে।

বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টায় আহমেদ আলীর মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বর্তমানে বিমানবন্দরে আইনি ও দাপ্তরিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হচ্ছে। সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরপরই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাঁর মৃত্যুতে নিজ এলাকায় যেমন শোকের মাতম চলছে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9