শ্রীলঙ্কা উপকূলে মার্কিন হামলায় যুদ্ধজাহাজ ডুবিতে নিহত কত, জানাল ইরান

০৯ মার্চ ২০২৬, ০৮:৩১ AM
শ্রীলঙ্কান কোস্ট গার্ড

শ্রীলঙ্কান কোস্ট গার্ড © সংগৃহীত

শ্রীলঙ্কা উপকূলে মার্কিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ ডুবে ১০৪ জন ক্রু নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। গত সপ্তাহে ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা-এর ওপর এই হামলা চালানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-র বরাতে সেনাবাহিনী রবিবার জানায়, গত ৪ মার্চ ভারত থেকে ‘মিলান পিস ২০২৬’ নৌমহড়া শেষ করে ফেরার পথে শ্রীলঙ্কা উপকূলে জাহাজটি মার্কিন নৌবাহিনীর হামলার শিকার হয়। ওয়াশিংটন নিশ্চিত করেছে যে, একটি মার্কিন সাবমেরিন থেকে ইরানের ওই জাহাজটির ওপর টর্পেডো হামলা চালানো হয়েছে।

শ্রীলঙ্কা কর্তৃপক্ষ জানিয়েছে, গলে শহরের দক্ষিণ উপকূলে অবস্থানরত জাহাজটি থেকে বিপদের সংকেত পাওয়ার পর তারা একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করে। সেখান থেকে ৩২ জন আহত ক্রুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই হামলাটি এমন সময়ে ঘটেছে যখন ইরানজুড়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এসব হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ এক হাজার দুই শতাধিক মানুষ নিহত এবং দশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল, ইরাক, জর্ডান এবং যেসব উপসাগরীয় দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬