চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন ট্রাম্প

৩০ জানুয়ারি ২০২৬, ১০:২৯ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

চীনের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের স্ত্রী মেলানিয়াকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্পকে চীনের সাথে ব্রিটেনের ক্রমবর্ধমান ব্যবসায়িক সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'তাদের জন্য এটা করা অত্যন্ত বিপজ্জনক।' 

যুক্তরাজ্য ও চীনের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে কিয়ার স্টারমার ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর ঘোষিত বিভিন্ন চুক্তির প্রতিক্রিয়ায় ট্রাম্প এই সতর্কবার্তা দেন। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপল-এ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর কিয়ার স্টারমার দাবি করেন যে, চীনের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক এখন একটি ‘ভালো ও শক্তিশালী অবস্থানে’ রয়েছে।

শুক্রবার বেইজিংয়ে ব্যাংক অব চায়নার ‘ইউকে-চায়না বিজনেস ফোরাম’-এর এক সভায় স্টারমার বলেন, শি জিনপিংয়ের সঙ্গে ‘খুব ভালো বৈঠক’ হয়েছে এবং এটি ‘ঠিক সেই পর্যায়ের সম্পৃক্ততা যা আমরা আশা করেছিলাম।’ 

তিনি আরও যোগ করেন, 'আমরা আন্তরিকভাবে আলোচনায় অংশ নিয়েছি এবং কিছু প্রকৃত অগ্রগতি অর্জন করেছি, কারণ যুক্তরাজ্যের দেওয়ার মতো অনেক কিছুই রয়েছে।' 

স্টারমারের এই সফরে এখন পর্যন্ত ভিসামুক্ত ভ্রমণ সুবিধা, হুইস্কির ওপর শুল্ক কমানো এবং চীনে উৎপাদন কেন্দ্র স্থাপনে ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার ১০.৯ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের মতো বিষয়গুলো সামনে এসেছে। এছাড়াও সংগঠিত অপরাধ ও অবৈধ অভিবাসন রোধে দুই দেশের মধ্যে সহযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে।

চীনে ব্রিটিশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ক্রিস টরেন্স প্রধানমন্ত্রীর এই সফরকে ‘সফল’ বলে অভিহিত করেছেন। বিবিসিকে তিনি বলেন, 'যুক্তরাজ্যের জন্য চীনের দিকে তাকানোটা যৌক্তিক, কারণ এটি দেশটির অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার।' 

তিনি আরও উল্লেখ করেন যে, অন্যান্য পশ্চিমা নেতারাও সম্প্রতি বেইজিং সফর করেছেন অথবা করবেন এবং ট্রাম্প নিজেও আগামী এপ্রিলে চীন সফরে যেতে পারেন। টরেন্সের মতে, 'যুক্তরাষ্ট্র হয়তো অন্য দেশগুলোকে নিষেধাজ্ঞা দিচ্ছে বা চীনের সঙ্গে চুক্তি করলে শুল্ক আরোপের হুমকি দিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র নিজেও চীনের সাথে চুক্তি করতে পারে। প্রকৃতপক্ষে আমরা এই বছরই তেমন কিছু আশা করছি।'

এর আগে কানাডার নেতা মার্ক কারনির সাম্প্রতিক বেইজিং সফরে করা অর্থনৈতিক চুক্তির পরিপ্রেক্ষিতে দেশটির ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাজ্যের এই পদক্ষেপ নিয়ে মন্তব্য করার পর ট্রাম্প বলেন, 'আমার মনে হয় কানাডার জন্য এটি আরও বেশি বিপজ্জনক। কানাডা ভালো অবস্থানে নেই। তারা খুব খারাপ করছে এবং আপনি চীনকে এর সমাধান হিসেবে দেখতে পারেন না।' উল্লেখ্য, বিজনেস অ্যান্ড ট্রেড বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বাণিজ্য হয়েছে এবং চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ছিল চীন।

সফর শেষে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে নৈশভোজে অংশ নিতে টোকিও যাওয়ার কথা রয়েছে কিয়ার স্টারমারের। তবে এই সফর নিয়ে দেশে বিরোধী দলগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলপ অভিযোগ করে বলেন, কিয়ার স্টারমার 'প্রেসিডেন্ট শি-র কাছে মাথানত করতে বেইজিং গিয়েছেন' এবং সরকার 'চীনের দেওয়া অর্থনৈতিক উচ্ছিষ্টের বিনিময়ে জাতীয় নিরাপত্তাকে বিসর্জন দিচ্ছে।'

বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬