মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

১৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ PM
 মালদ্বীপে ৫ প্রবাসীর মৃত্যু

মালদ্বীপে ৫ প্রবাসীর মৃত্যু © সংগৃহীত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি গেস্ট হাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতের এই মর্মান্তিক ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বিস্ফোরণের পরপরই গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার।

এই দুর্ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে; 'তাদের অবস্থা আশঙ্কাজনক'। 

তিনি আরও জানিয়েছেন, দুর্ঘটনার কারণ ও বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। বর্তমানে নিহতদের মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের আইনি ও দাপ্তরিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এদিকে এই মর্মান্তিক প্রাণহানির খবরে মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসাধীন আহত দুই প্রবাসী জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9