প্রবাসীদের সুসংবাদ দিলেন আসিফ নজরুল

১৩ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ PM
আসিফ নজরুল

আসিফ নজরুল © সংগৃহীত

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শিগগিরই শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম চালু হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরিয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এ মাসের মধ্যে এ কার্যক্রম চালু করা সম্ভব হবে।’

শায়খ আহমাদুল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি লেখেন, ‘এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।’

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিইউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬