মালদ্বীপে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, বাংলাদেশি ৫ শ্রমিকের মৃত্যু

১৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ PM , আপডেট: ১৩ মার্চ ২০২৬, ০৫:৫১ PM
প্রবাসী শ্রমিকদের জন্য নির্মিত একটি আবাসিক ব্লকে অগ্নিকাণ্ড

প্রবাসী শ্রমিকদের জন্য নির্মিত একটি আবাসিক ব্লকে অগ্নিকাণ্ড © সংগৃহীত

মালদ্বীপের ধিগুরাহ দ্বীপে প্রবাসী শ্রমিকদের জন্য নির্মিত একটি আবাসিক ব্লকে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, শফিকুল ইসলাম এবং নূর নবী সরকার।

মালদ্বীপের পুলিশ জানায়, আজ শুক্রবার (১৩ মার্চ) ভোরের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। দগ্ধ আটজনকে চিকিৎসার জন্য ধিগুরাহ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।

ধিগুরাহ কাউন্সিলের সভাপতি ইব্রাহিম উসমান জানান, আবাসিক ব্লকে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এলাকাটি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একজন চিকিৎসকসহ একটি বিশেষ তদন্ত দল ধিগুরাহে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মালে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ গণমাধ্যমকে বলেন, এ মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। হাইকমিশন পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফেরত আনার জন্য সংশ্লিষ্ট মালদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

তিনি জানান, অগ্নিকাণ্ডে আরও দুজন বাংলাদেশি শ্রমিক—জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা মালেতে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9