চীনের তৈরি জে-১০ দিয়ে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

০৯ মে ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০১ PM
চীনে তৈরি জে-১০ যুদ্ধবিমান

চীনে তৈরি জে-১০ যুদ্ধবিমান © সংগৃহীত

চীনের তৈরি অত্যাধুনিক জে-১০ যুদ্ধবিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা রয়টার্স বলেন, পাকিস্তান চীনে নির্মিত জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এতে অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

আরেক কর্মকর্তা বলেন, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান।
 
তারা জানান, অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি লকহিড এফ-১৬ বিমান ব্যবহার করেনি পাকিস্তান।

তবে দিল্লি তাদের কোনো যুদ্ধবিমান বিধ্বস্তের কথা এখনো স্বীকার করেনি। এ তথ্যের বিষয়ে ভারতীয় বিমানবাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

আরও  পড়ুন: ক্রাচে ভর দিয়ে হাসপাতাল থেকেই আ’লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই যোদ্ধা

বৃহস্পতিবার (৮ মে) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, যখন সময় হবে তখন এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চয় তথ্য জানানো হবে।

এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানায়, ভারতীয় বিমানবাহিনীর ব্যবহৃত ফ্রান্সের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ ছাড়া রয়টার্স বুধবার ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে, তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬