ক্রাচে ভর দিয়ে হাসপাতাল থেকেই আ’লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই যোদ্ধা

০৯ মে ২০২৫, ১১:৪২ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০৫ PM
ক্রাচে ভর দিয়ে যমুনার সামনে আন্দোলনে এসেছেন রোমান হোসেন

ক্রাচে ভর দিয়ে যমুনার সামনে আন্দোলনে এসেছেন রোমান হোসেন © টিডিসি ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলমান আন্দোলনে যোগ দিয়েছেন ছাত্র-জনতা। এ আন্দোলনে যোগ দিতে হাসপাতালের বিছানা ছেড়ে এসেছেন রোমান হোসেন। ২২ বছর বয়সী এ তরুণ গত বছরের ১৯ জুলাই আন্দোলন চলাকালীন রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হন। বর্তমানে পঙ্গু হাসপাতালের ‘এ’ ব্লকের চার নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

ক্রাচে ভর দিয়ে আসা রোমান শুক্রবার (৯ মে) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মোহাম্মদপুরের একটি বিরিয়ানির দোকানে বাবুর্চির কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনে যোগ দেওয়ার পর পুলিশের গুলি এসে তার ডান পায়ে লাগে। এরপর থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

রোমানের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সুতিয়া পায়ারী গ্রামে। মো. মফিদুল ইসলাম ও রোজিনা খাতুন দম্পতির তিন সন্তানের মধ্যে সবার বড় তিনি। ছোট ভাই এবং বোনের পড়ালেখার খরচ জোগাড় করতে এবং পরিবারের হাল ধরতে গ্রাম ছেড়ে রাজধানীতে এসেছিলেন এ তরুণ।

আরও পড়ুন: আ’লীগ নিষিদ্ধের দাবি: সমাবেশস্থলে জুমার নামাজ আদায় করবেন আন্দোলনকারীরা

রোমান বলেন, ‘ছোট ভাই মাদ্রাসায় পড়ে। বোন স্কুলে পড়ে। বাবার যে আয়, তা দিয়ে পরিবারের চলত না। সেজন্য ঢাকায় এসেছিলাম। ১৯ জুলাই পুলিশ চাইনিজ রাইফেল দিয়ে গুলি করলে তা আমার ডান পায়ে লাগে। চিকিৎসক বলেছেন, পা পুরোপুরি ঠিক হবে। তবে সময় লাগবে।’

দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬