বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে কবে

১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ PM
সবার আগে বাংলাদেশ কনসার্ট

সবার আগে বাংলাদেশ কনসার্ট © সংগৃহীত

মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে দেশের চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’ আয়োজনের কর্মসূচি ঘোষণা করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আগামী ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে পর্যায়ক্রমে এসব কনসার্ট অনুষ্ঠিত হবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারী জাহিদ রনি।

জাহিদ রনির দেয়া তথ্য অনুযায়ী, ফাউন্ডেশনের ঘোষিত কর্মসূচি অনুসারে আগামী ১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবসের দিন ঢাকা বিভাগে কনসার্ট অনুষ্ঠিত হবে। এ আয়োজনের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও এহসান মাহমুদ।

১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিভাগে কনসার্ট আয়োজন করা হবে। এ বিভাগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গিয়াস উদ্দিন রিমন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এ ছাড়া ১৮ ডিসেম্বর (শুক্রবার) রাজশাহী বিভাগের বগুড়ায় কনসার্ট অনুষ্ঠিত হবে। এর প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানী ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

১৯ ডিসেম্বর (শনিবার) খুলনা বিভাগে অনুষ্ঠিত হবে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’। এ বিভাগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

মহান বিজয় দিবসের চেতনা, দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এসব কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র-ভারত রাষ্ট্রদূতের বৈঠকের পরপরই ঢাকায় এলেন পিটা…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950