রাজধানীসহ ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

০৪ আগস্ট ২০২৫, ০৮:০৫ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ০৭:৪৫ AM
বজ্রসহ বৃষ্টি হওয়ার সতর্কবার্তা

বজ্রসহ বৃষ্টি হওয়ার সতর্কবার্তা © ফাইল ফটো

রাজধানীসহ দেশের নয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

আজ সোমবার (৪ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনভর এমন বৈরী আবহাওয়া থাকতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলোর নদীপথে চলাচলরত নৌযানকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহজুড়েই দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং নিম্নচাপের প্রভাবে এসব অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। নদীবন্দর ও নৌযান চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9