দুপুরের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

১৩ মে ২০২৫, ০৭:৫২ AM , আপডেট: ১৩ মে ২০২৫, ০২:০৫ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতির দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতির বৃষ্টি বা বজ্রসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য ওইসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, সোমবার (১২ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে। গোপালগঞ্জ, পটুয়াখালী ও কক্সবাজার জেলার পাশাপাশি খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু অঞ্চলে কমে আসতে পারে।

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি, সময় পেরিয়েও আদেশ দিতে পারে…
  • ০২ অক্টোবর ২০২৬
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কাদের সঙ্গে কোন ভেন্য…
  • ০২ অক্টোবর ২০২৬
‘গ্রুপ অব ডেথে’ বাংলাদেশ
  • ০২ অক্টোবর ২০২৬
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ অক্টোবর ২০২৬