এলপিজি গ্যাসের দাম বাড়াল সরকার

০২ আগস্ট ২০২৬, ০৪:৩০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মধ্যপ্রাচ্য সংঘাত ও মহেশখালীতে অবস্থিত দেশের ভাসমান এলএনজি টার্মিানাল ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যেই এবার জ্বালানি গ্যাসের দাম বাড়াল সরকার। ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসের জন্য নির্ধারিত এই নতুন দাম আজ আজ রবিবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রবিবার এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে মূসকসহ এই নতুন মূল্য ঘোষণা করে। বিইআরসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিটেইলার পয়েন্টে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দামই বাজারে বহাল থাকবে।

এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। সেখান থেকে ৭০ টাকা বৃদ্ধি পেয়ে এখন তা ১ হাজার ৫৯৮ টাকায় দাঁড়িয়েছে। ১২ কেজি সিলিন্ডারের পাশাপাশি অন্যান্য আকারের এলপিজি ক্যাটাগরির দামও আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করা হয়েছে।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬