বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

২৯ জুলাই ২০২৬, ১১:০৫ PM
৩ পদে ৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট

৩ পদে ৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট © সংগৃহীত

জ্বালানি ও খণিজ সম্পদ বিভাগের অধিন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ ও ১৩তম গ্রেডে ৩ পদে ৫ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৭ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়ে—চলবে ৩০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই);

১. পদের নাম: সহকারী পরিচালক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

বিসিএসে সাফল্য পেতে পড়ুন রোড টু বিসিএস

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

২. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা (এসও);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*ভূ-তত্ত্ব, ভূ-পদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। অথবা,

*পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৩. পদের নাম: পিএ;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*এমএস ওয়ার্ড, এক্সেল, একসেস, পাওয়ার পয়েন্ট ইত্যাদি সম্পর্কে ধারণা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: ইন্টার্ন রিফাইনারিতে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, পদ ৫৩, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (১ আগস্ট ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১ ও ২ নং পদের জন্য ২২৩ টাকা, ৩ নং ক্রমিক পদের জন্য ১১২ টাকা এবং সব পদে অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা আবেদন ফরম পূরণের অনধিক ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩০ আগস্ট ২০২৬, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, ককটেল উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, অতঃপর দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9